+ Read the Latest Issue

বাংলা সাময়িক পত্রিকা কালধ্বনি

চল্লিশ বছর ধরে পথ চলা বাংলা সাময়িক পত্রিকা কালধ্বনি সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক বিষয়াবলী নিয়ে গভীর অনুসন্ধিৎসু, তা নিয়ে স্বাধীন স্বরে কথা বলে।  তা লেখা, গান বা অন‍্য যে কোনো সৃষ্টি মাধ‍্যমই হোক না কেন! আজ 'আমরা' যে চ‍্যালেঞ্জের মুখোমুখি, তার অন্তর্দৃষ্টিমূলক বিশ্লেষণ ও বহুমুখীনতাকে কালধ্বনি তুলে ধরে, লালন করে।  কালধ্বনি পরিবেশ-সচেতনতা নিয়ে কথা বলে পাঠকের দায়িত্বকে মান‍্যতা দেয়, তাঁকে প্রতর্কে উৎসাহ যোগায়।  কালধ্বনি প্রশ্ন তোলে, মানুষের পক্ষ নেয়, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে নিজস্বতার স্বরকে তুলে ধরে।  আমাদের ওপর শাসনের দণ্ড চাপিয়ে দেওয়ার জন্য যে কোনো বিভাজনের বিরুদ্ধে কালধ্বনি প্রশ্ন তোলার স্পর্ধা দেখায়!  কালধ্বনি সেই বহতা নদীর মতো, যে সমস্ত উপলবাধাকে উপেক্ষা করে, খোলামনের আলোচনা ও তর্কবিতর্কের মধ্যে দিয়ে চিরপ্রবহমান থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

সমকালীন ভাষ্য

(গাজা ভূখণ্ড— ২০২৩ থেকে ২০২৬)  ৭ অক্টোবর ২০২৩-এর পর থেকে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে সংগঠিত ঘটনার উপর UN Human Rights Council-এর …

(জানুয়ারি ২০২৬, উনত্রিংশ বর্ষ তৃতীয়-চতুর্থ সংখ্যায় প্রকাশিত অংশের পর) ১০ রায় সাহেব সুভাষ চন্দ্র বিশ্বাস। মেহেরপুর শহরের বিশিষ্ট জন। মেহেরপুরের …

যোগেন্দ্র যাদব লিখছেন,  ‘শাসনব্যবস্থা — আর দীর্ঘদিনের নীরবতা’—আমাকে ভাবাত যে আমি কি পুরোপুরি পাগল হয়ে গেছি— এই আশায় যে আবার …

১০০ বছরের নিঃসঙ্গতা উপন্যাসে মার্কোজ লিখেছিলেন মানুষ শ্রমিকদের আন্দোলন ভুলে গেছে। আজ এই কথাটা ভীষণ ভাবে সত্যি হয়ে উঠেছে। তবে …

শিকড়ের খোঁজে

(জানুয়ারি ২০২৬, উনত্রিংশ বর্ষ তৃতীয়-চতুর্থ সংখ্যায় প্রকাশিত অংশের পর) ১০ রায় সাহেব সুভাষ চন্দ্র বিশ্বাস। মেহেরপুর শহরের বিশিষ্ট জন। মেহেরপুরের নিকটবর্তী গ্রাম ভবানীপুর। সেই গ্রামের এক বনেদী পরিবারে তাঁর জন্ম। দীর্ঘদেহী সুপুরুষ সুভাষ চন্দ্র আচার ব্যবহারেও ছিলেন অভিজাত। তিনি ছিলেন মেহেরপুর স্কুলের ম্যানেজিং কমিটির সেক্রেটারী। পেশায় ছিলেন ব্যবসায়ী। মেহেরপুর থেকে …

বাংলা বিহার ওডিশার একদা রাজধানী মুর্শিদাবাদ নানান সাংস্কৃতিক ঐতিহ্যের মিশ্রণে সমৃদ্ধ এক জনপদ। তবে ঐতিহ্য মানেই তো অতীত থেকে বয়ে আসা ধারা। কালের প্রবাহের সাথে তাল মিলিয়ে সেই সব ধারার অনেক সংস্কৃতি সময়ের মরুপথে বিলীন হয়ে গিয়েছে। কোথাও কোথাও নুড়ি পাথরের ফাঁকে ঝিরি ঝিরি বহমান স্মৃতি ক্ষীণকায় ধারা নিয়ে আজও …

(জানুয়ারি ২০২৬, উনত্রিংশ বর্ষ তৃতীয়- চতুর্থ  সংখ্যায় প্রকাশিত অংশের পর) ৫ জুলাই ভোর না হতেই সংবাদবাহকের মাধ্যমে দুঃসংবাদটি এসে পৌঁছল। নিবেদিতা বেলুড় মঠে এলেন। সেদিন যখন অপরাহ্ণ-অভিমুখী গঙ্গাতীরে চিতা সজ্জিত হল, পূর্বদিন যে বস্ত্র স্বামিজীর পরিধানে ছিল, চিতাসজ্জায় সেইখানি পাতা হয়েছে দেখে নিবেদিতার মনে হয়েছিল, এটিও কি অগ্নিগ্রাসে নিঃশেষিত হবে? …

গৌরচন্দ্রিকা এ লেখার প্রধান প্রতিপাদ্য হল, গোটা দেশ জুড়ে ‘হিন্দুধর্ম’, ‘হিন্দু’, ‘হিন্দু-মুসলমান’ ইত্যাদি শব্দ নিয়ে যে তোলপাড় চলেছে, সেগুলো যে আসলে উপনিবেশিক ব্রিটিশ কর্তৃক সৃষ্ট সেটা দেখানো। ব্রিটিশই প্রথম ‘হিন্দুধর্ম’ শব্দটির সৃষ্টি করে, জনগণনার মাধ্যমে ‘শৈব’ থেকে শুরু করে ‘বৈদিক’, ‘শাক্ত’, ‘বৈষ্ণব’, ‘শিখ’ ইত্যাদি সমস্ত প্রধান ধর্মকে হিন্দু ধর্মের শাখা …