[ টি এস এলিয়ট, ২৬ সেপ্টেবর ১৮৮৮ — ৪ জানুয়ারি, ১৯৬৫] চলো তবে যাই আমরা দুজনে মিলেসন্ধ্যা যখন বিস্তৃত সারা আকাশের নীলেটেবিলে শায়িত ইথারিভূত রুগীর মতো;চলো যাই, এক নির্জন-প্রায় রাস্তায়সস্তা হোটেল, অস্থির রাত, অস্ফুট আশ্রয়ঘুণধরা, আর ঝিনুক খোলায় সাজানো পান্থশালায় :যে পথ চলে অভিসন্ধিতেক্লান্তিজনক তর্কের ঝোঁকেনিয়ে চলে এক দুর্বহ প্রশ্নের …
আগস্ট ২০২৬
প্রচ্ছদ | আগস্ট ২০২৬
গল্প
রুইদাস ছায়ার দিকে তাকায়। নোনা ধরা পাঁচিলের মাথায় একটা আখাম্বা অশ্বত্থ গাছ, সেই গাছ বেয়ে ছেঁড়া ফাটা ছায়া পাঁচিল ডিঙিয়ে রুইদাসের শরীরে নামে, চারপাশে ছাতার মতো ছড়িয়ে যায়। ছায়াটা ওই অশ্বত্থ গাছেরই হুবহু নকল। ওই ছায়াটুকুই রুইদাসের ঘড়ি। কোন সাত সকালে ছায়াটা নামে তা রুইদাস জানেনা। তবে সে যখন সকাল …
বিশেষ রচনা
(গাজায় শিশুহত্যা— ২০২৩ থেকে ২০২৬) গাজায় শিশুহত্যা এবং ফিলিস্তিনি শিশুদের ওপর সংঘটিত হিংসা ২০২৩ থেকে ২০২৬ সালের আন্তর্জাতিক আলোচনার অন্যতম কেন্দ্রীয় বিষয়। ৭ অক্টোবর ২০২৩-এর পর থেকে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে সংগঠিত ঘটনার উপর UN Human Rights Council-এর নিযুক্ত স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন ২৩ জুন ২০২৬-এ যে রিপোর্ট প্রকাশ করেছে, তার …
যোগেন্দ্র যাদব লিখছেন, ‘শাসনব্যবস্থা — আর দীর্ঘদিনের নীরবতা’—আমাকে ভাবাত যে আমি কি পুরোপুরি পাগল হয়ে গেছি— এই আশায় যে আবার দেখব… কিন্তু আজ — যে গণতান্ত্রিক স্পিরিটকে এতদিন চেপে রাখা হয়েছিল, সেটা আবার প্রাণ ফিরে পেয়েছে —আমি আবার সম্পূর্ণ বোধ করছি। সাময়িকভাবে হলেও। সোমবার (২০/০৭/২০২৬) দিল্লির রাস্তায় যা দেখলাম, সেটা …
বাংলা বিহার ওডিশার একদা রাজধানী মুর্শিদাবাদ নানান সাংস্কৃতিক ঐতিহ্যের মিশ্রণে সমৃদ্ধ এক জনপদ। তবে ঐতিহ্য মানেই তো অতীত থেকে বয়ে আসা ধারা। কালের প্রবাহের সাথে তাল মিলিয়ে সেই সব ধারার অনেক সংস্কৃতি সময়ের মরুপথে বিলীন হয়ে গিয়েছে। কোথাও কোথাও নুড়ি পাথরের ফাঁকে ঝিরি ঝিরি বহমান স্মৃতি ক্ষীণকায় ধারা নিয়ে আজও …
(জানুয়ারি ২০২৬, উনত্রিংশ বর্ষ তৃতীয়- চতুর্থ সংখ্যায় প্রকাশিত অংশের পর) ৫ জুলাই ভোর না হতেই সংবাদবাহকের মাধ্যমে দুঃসংবাদটি এসে পৌঁছল। নিবেদিতা বেলুড় মঠে এলেন। সেদিন যখন অপরাহ্ণ-অভিমুখী গঙ্গাতীরে চিতা সজ্জিত হল, পূর্বদিন যে বস্ত্র স্বামিজীর পরিধানে ছিল, চিতাসজ্জায় সেইখানি পাতা হয়েছে দেখে নিবেদিতার মনে হয়েছিল, এটিও কি অগ্নিগ্রাসে নিঃশেষিত হবে? …
১০০ বছরের নিঃসঙ্গতা উপন্যাসে মার্কোজ লিখেছিলেন মানুষ শ্রমিকদের আন্দোলন ভুলে গেছে। আজ এই কথাটা ভীষণ ভাবে সত্যি হয়ে উঠেছে। তবে কথাটা আজ একটু অন্যভাবে সত্যি। রাষ্ট্র শ্রমিকদের আন্দোলনকে ভুলিয়ে দিতে পেরেছে। চিনের খবর বাইরে বেরোন নিয়ে এত কড়াকড়ি সত্ত্বেও ২০১২ সাল নাগাদ আমারা জানতে পেরেছিলাম চিনে বছরে শ্রমিক বিক্ষোভের …
গৌরচন্দ্রিকা এ লেখার প্রধান প্রতিপাদ্য হল, গোটা দেশ জুড়ে ‘হিন্দুধর্ম’, ‘হিন্দু’, ‘হিন্দু-মুসলমান’ ইত্যাদি শব্দ নিয়ে যে তোলপাড় চলেছে, সেগুলো যে আসলে উপনিবেশিক ব্রিটিশ কর্তৃক সৃষ্ট সেটা দেখানো। ব্রিটিশই প্রথম ‘হিন্দুধর্ম’ শব্দটির সৃষ্টি করে, জনগণনার মাধ্যমে ‘শৈব’ থেকে শুরু করে ‘বৈদিক’, ‘শাক্ত’, ‘বৈষ্ণব’, ‘শিখ’ ইত্যাদি সমস্ত প্রধান ধর্মকে হিন্দু ধর্মের শাখা …
দামোদর ও তিস্তা পূর্ব ভারতের দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী, এদের দুই অববাহিকায় ভারত বাংলাদেশ মিলিয়ে প্রায় তিন কোটি মানুষের বসবাস। ভৌগোলিক অবস্থান ও পরিবেশগত দিক থেকে সম্পূর্ণ আলাদা হওয়া সত্ত্বেও, এই দুই নদীর ভাগ্য অদ্ভুতভাবে যেন একই সূত্রে গাঁথা। বর্তমান ভারতের আধুনিক উন্নয়নের কাহিনী গভীর ভাবে জড়িয়ে আছে এদের সঙ্গে। …
(তৃতীয় পর্ব) প্রিজনার্স ডিলেমা: দুই বন্দীর গল্প ও মানুষের চেতনার বিবর্তন মানব সভ্যতার ইতিহাসকে যদি একটি মাত্র প্রশ্নে সংকুচিত করা যায়, তবে সেই প্রশ্নটি সম্ভবত হবে – মানুষ কেন সহযোগিতা ও সহমর্মিতায় একে অপরের কষ্ট, যন্ত্রনা ভাগ করে নেয়, স্বার্থ ত্যাগ করে, আবার কেন নিতান্তই সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করার নির্বোধ …
মিথ্যা কর্মটা কি? সহজ উত্তর — যে কাজে আমার মন ও মুখ ভিন্ন। সত্যের মুখ্য শর্ত তো এই — সৎ থাকা। কেন কর্মের প্রসঙ্গ? মার্কস-হাইডেগার ঝঞ্ঝাট মেনেও বলব — ব্যাখ্যারও পর আছে। সেটি হলো — সুচিন্তিত কাজ। এই দুই মিলেই সভ্যতার চাকা ঘোরায়। তখন এই প্রশ্নটা উঠে আসে — কে …
আমার বোন আমার সাথে বিরিয়ানি রাঁধার প্রতিযোগিতায় নামে “কী দারুণ রান্না করেছো, বিরিয়ানি টা”— এই বাক্যটা হলো তাঁর কাঙ্খিত পুরস্কার। সাড়ে পাঁচ ঘণ্টা ধরে বিরিয়ানি রেঁধে সে শুধু এইটুকু পুরস্কার পেতে চায় তাঁর স্বামীর কাছ থেকে! আমার বোন বুকার কিংবা পুলিৎজার এর নামই জানে না। সে মনে করে একজন মহিলা …
জাতি পরিচয়ের নৈকট্য বিশ শতকে ইথিওপিয়ার ইহুদি গোষ্ঠীর মানুষদের সেখান থেকে উদ্ধারের ঘটনা বেশ চমকপ্রদ। ঐতিহাসিকভাবে ঐ গোষ্ঠীটি ‘বিটা ইজরায়েল’ নামে পরিচিত। ধর্মযাপনে তারা অতি প্রাচীন ‘জুডা’ তন্ত্র বা জুডাবাদে অভ্যস্ত। ইথিওপিয়াতে গৃহযুদ্ধ, দুর্ভিক্ষ এবং রাজনৈতিক টালমাটাল অবস্থায় সেখানে বসবাসকারী এই গোষ্ঠী অস্তিত্বের সংকটে পড়ে। ১৯৭৫-এ তৎকালীন ইজরায়েল সরকার তাদের …
বই যাপন
১০ই এপ্রিল, ২০২৬ আজ শেষ করলাম পরিমল ভট্টাচার্যের উপন্যাস – ‘সাতগাঁর হাওয়াতাঁতিরা’। ভালো, খুব ভাল, অসাধারণ, অনবদ্য — এরকম কতগুলো বিশেষণ দিয়ে দাগিয়ে দেবার উপন্যাস এটা নয়, অন্তত আমার কাছে। এই ‘আমার কাছে’ কথাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। কেন না, গত যে ক’টা দিন ধরে আমার এই উপন্যাসের সঙ্গে যাপন নির্দিষ্ট …
(‘The Love Song of J. Alfred Prufrock’ T. S. Eliot) একটি ব্যক্তিগত পাঠ সেই যখন গ্রাম থেকে শহরে এলাম ইংরিজি পড়তে… তখন সবে নিয্যস বুঝলাম সব আসলে ওলোটপালোট; অক্ষর আর তার উচ্চারণ উড়ে বেড়াচ্ছিলো আমার চারপাশে… John Keats এর কবিতা পাঠ্য ছিল, ছিল ‘La Belle Dame sans Merci’; পড়তে গিয়ে …
আমার স্মৃতি
(জানুয়ারি ২০২৬, উনত্রিংশ বর্ষ তৃতীয়-চতুর্থ সংখ্যায় প্রকাশিত অংশের পর) ১০ রায় সাহেব সুভাষ চন্দ্র বিশ্বাস। মেহেরপুর শহরের বিশিষ্ট জন। মেহেরপুরের নিকটবর্তী গ্রাম ভবানীপুর। সেই গ্রামের এক বনেদী পরিবারে তাঁর জন্ম। দীর্ঘদেহী সুপুরুষ সুভাষ চন্দ্র আচার ব্যবহারেও ছিলেন অভিজাত। তিনি ছিলেন মেহেরপুর স্কুলের ম্যানেজিং কমিটির সেক্রেটারী। পেশায় ছিলেন ব্যবসায়ী। মেহেরপুর থেকে …
