+ Read the Latest Issue

বাংলা সাময়িক পত্রিকা কালধ্বনি

চল্লিশ বছর ধরে পথ চলা বাংলা সাময়িক পত্রিকা কালধ্বনি সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক বিষয়াবলী নিয়ে গভীর অনুসন্ধিৎসু, তা নিয়ে স্বাধীন স্বরে কথা বলে।  তা লেখা, গান বা অন‍্য যে কোনো সৃষ্টি মাধ‍্যমই হোক না কেন! আজ 'আমরা' যে চ‍্যালেঞ্জের মুখোমুখি, তার অন্তর্দৃষ্টিমূলক বিশ্লেষণ ও বহুমুখীনতাকে কালধ্বনি তুলে ধরে, লালন করে।  কালধ্বনি পরিবেশ-সচেতনতা নিয়ে কথা বলে পাঠকের দায়িত্বকে মান‍্যতা দেয়, তাঁকে প্রতর্কে উৎসাহ যোগায়।  কালধ্বনি প্রশ্ন তোলে, মানুষের পক্ষ নেয়, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে নিজস্বতার স্বরকে তুলে ধরে।  আমাদের ওপর শাসনের দণ্ড চাপিয়ে দেওয়ার জন্য যে কোনো বিভাজনের বিরুদ্ধে কালধ্বনি প্রশ্ন তোলার স্পর্ধা দেখায়!  কালধ্বনি সেই বহতা নদীর মতো, যে সমস্ত উপলবাধাকে উপেক্ষা করে, খোলামনের আলোচনা ও তর্কবিতর্কের মধ্যে দিয়ে চিরপ্রবহমান থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

সমকালীন ভাষ্য

বাদে বাদে জায়তে তত্ত্ববোধঃ ১ রামমোহন পর্ব  নন্দীগ্রামের ঘটনা যখন ঘটছিল তখন আমার এক প্রিয় আমেরিকাবাসী বাঙালি অধ্যাপককে জিজ্ঞেস করেছিলাম, …

সূচনা প্রথমেই বলে নেওয়া ভাল জাতীয়তাবাদী নৃতত্ত্ব সম্পর্কে আলোচনা ভারতীয় নৃতত্ত্বের ইতিহাসচর্চায় একটি অবহেলিত অধ্যায়। ভারতীয় নৃতত্ত্বের ইতিহাস যে দিকপাল …

মন খারাপ হলে খবর্দার শোপেনহাওয়ার পড়তে বসবেন না। এটি, যাকে বলে, একটি বিধিসম্মত সতর্কীকরণ। সুগার হলে রসগোল্লার ওপর নিষেধাজ্ঞার মতো। …

আমি তোমার পাশেই রয়েছি। আমি কোনো মন্দিরে নেই, মসজিদে নেই। কাবাতীর্থে আমি নেই, কৈলাসে আমি নেই। ক্রিয়াকর্মে নেই, যোগে বৈরাগ্যে …

শিকড়ের খোঁজে

যে-কোনো সৃষ্টিকাজই প্রাতিস্বিক। এককধর্মী— ব্যক্তির কাছে স্রষ্টা সমাজেরই একজন অবশ্যই; জনগণের মধ্যে থাকতে পারেন, মিছিলে-মিটিংয়ে আন্দোলনের অংশীদার বটেন, সভ্যতার নানা সংকটে অবশ্যই আলোড়িত হবেন কিন্তু সৃষ্টিসত্তায় যখন তিনি একাগ্র, মগ্ন— আপন শিল্পচেতনা দ্বারাই নিয়ন্ত্রিত হবেন। বাহ্যিক নির্দেশ, কোনো নিয়মতন্ত্র ঔচিত্য-অনৌচিত্যের অঙ্গুলি তাঁর সত্তাকে পরিচালনা করবে না। কলকারখানা, ক্ষেতখামার বা সামাজিক …

‘‌‘আজি গে ভেসে ভেসে যায় বেহুলা কুলেতে নখাই”- এ ভাবেই বঙ্গ সংস্কৃতিতে প্রবহমান বেহুলার কথা, বেহুলার মিথ। সঙ্গীতে সাহিত্যে শিল্পকলায় নাটকে যাত্রায় এখনও বেহুলার অবস্থান। এ আলোচনায় লোকসঙ্গীত ও লোকশিল্পে বেহুলার মিথটি কি ভাবে উঠে আসছে সে বিষয়ে কিছু দৃষ্টান্ত আলোচিত হল। যে ছত্রটি প্রথমেই উদ্ধৃত হয়েছে তার সম্পূর্ণ অংশ—ও …

চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের তথা গানেরও জনক। চর্যাপদ, যার মূল নাম চর্যাগীতিকোষ তাকে প্রথম কম্পোজড বাংলাগীতিমালা ধরলে তার বয়স কত হল? হাজার? ১৯০৭ সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে ১৪৭টি পদসমেত খেজুরপাতার ওপর লেখা একটি পুঁথি পেয়েছিলেন এবং সেটি ১৯১৬ সালে হাজার বছরের পুরান বাঙ্গালাভাষায় বৌদ্ধগান ও দোঁহা নামে …