উত্তর সন্ধানী একটা মানুষের জন্য খুব বেশি হলেসাড়ে তিন হাত জায়গাই লাগেঠিক সেই জায়গাটুকুতেই ফুটে আছে এত ফুল!কী অদ্ভুত তাদের সৌন্দর্য, কী অসাধারণ তাদের সৌষ্ঠবফুটে আছে রাস্তার একপাশে সভ্য মানুষের ছোঁয়াচ বাঁচিয়েহয়ত কত শত বছরের ওপারে বিছানা পেতে ছিলআমাদের কোনো পূর্ব পুরুষগাছেদের সংসারে সূর্যের আলো মেখে ভালোবেসে জড়িয়ে রেখেছিল প্রিয় …
জানুয়ারি ২০২৪
প্রচ্ছদ | জানুয়ারি ২০২৪
কবিতা
শব্দেরা যদি সাজঘরে যায়! আসলে তোমার বলবার কিছু নেই।নতুন কোন কথা,অণুগল্প বা দীর্ঘকবিতা।শব্দেরা সুদোকুতে ক্লান্ত এখন। থামাও জাগলারি।জানো, মানুষ বুঝতে শিখেছেঅবশেষে… নদীর তীর ধরে সূর্যাস্ত বরাবর হাঁটতে জানলেইগল্প হয় না, কবিতাও না।তোমার সাজঘরে সেই পোষাক কি আছে?যা পরিয়ে দিলে শব্দদের গল্প বা কবিতার মত দেখায়? ঝরা বকুলের মান্দাস বারুদের অমন …
সন্ধ্যা হয়ে আসে তুমি তার ডুবে যাওয়া জানো?দেখেছো কখনো, কীভাবে আঁধারশরীরের কাছে আসে… সন্ধ্যা হয়ে আসে তুমি তার ডুবে যাওয়া জানো?দেখেছো কখনো, কীভাবে আঁধারশরীরের কাছে আসে… কতো কিছু রয়ে যায়মোহ আর আগুনেরমাতাল কোটরে, বাউল পাতায় ইতিমধ্যে বৃষ্টি নামে, গাছকে ভেজায় সেই সব জলস্নান, তুমুল বৃষ্টিতেপায়ে-চলা-পথ ভেঙেছিল বলেহাতে গড়া এক লাজুক …
গল্প
ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথে মেসেঞ্জারের টুং শব্দে ঘুম ভেঙে যায় তনুজার। রোজই। কয়েকমাস হোল এই রুটিন হয়েছে। যবে থেকে অতনুর সাথে ফেসবুকে আবার যোগাযোগ হয়েছে দুদশক পরে। পরিমল পাশে শুয়ে অঘোরে ঘুমায় তখন। মোবাইল নিয়ে আস্তে করে বাইরে বেরিয়ে আসে তনুজা। গুড মর্ণিং মেসেজ। তারপর টুকটাক আলাপচারিতা চলে। …
“বাংলা বিহার উড়িষ্যার পূর্বতন রাজধানী মুর্শিদাবাদে আপনাকে স্বাগত”, স্পষ্ট, কাটা কাটা করে বলা কথাগুলো কানে এলো প্রিয়মের। স্বর যদিও কিছুটা স্তিমিত। কে ওকে স্বাগত জানালো, প্রিয়ম বুঝতে পারল না। ও আশেপাশে কাউকে দেখতে পেল্ না। এই জায়গাটা, মানে মুর্শিদাবাদ স্টেশনের লাগোয়া চত্বরটা এখন বেশ ফাঁকা। প্রিয়ম একাই একটা সিমেন্ট-বাঁধানো চাতালে …
শক্ত হাট্টাকাট্টা মানুষটা তিন মাসে কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকিয়ে গেল। ধনঞ্জয়ের চোখগুলো পর্যন্ত বসে যাওয়া গালের পিছনের কোটর থেকে যেন বেরিয়ে আসছে। চোখ বুজলেই ও দেখে বাতাসে ভারী ধুলো ভাসছে, চারপাশে বুড়ো কুকুরের পিঠের ঘায়ের মতো গোলাপি ধুসর এবড়ো খেবড়ো পাথর খাদানের গর্ত থেকে পোকার মতো সাদা সাদা ধুলো মাখা …
সাক্ষাৎকার
৯ এপ্রিল ২০২৩-এ শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও দার্শনিক নোয়ামচমস্কি, আল জাজিরা (টেলিভিশন নেটওয়ার্ক)-য় দেওয়া এই সাক্ষাৎকারে ফিলিস্তিন, ইসরায়েল এইসব অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা প্রসঙ্গে সমাজের পাপ, তাঁর জীবন পরিক্রমার স্মৃতিচিহ্ন এবং তিনি যা বলতে চান সে সম্পর্কে তার মতামত বিনিময় করেছিলেন। কথায় কথায়, আলোচনায় এসেছে তাঁর নিজের কেরিয়ার ও অবস্থান। …
বিশেষ রচনা
আমরা সবেমাত্র স্বাধীনতার ৭৫ বছর পেরিয়েছি। ব্রিটিশরা দুশো বছরের শাসনে শত শত আইন তৈরি করেছিল। স্বাধীনতা পরবর্তী বিগত ৭৫টি বছর এই দেশ শাসিত হয়ে আসছে ১৯৪৭-এর আগে ও পরে তৈরি দুই ধরনের আইন দ্বারাই। সুশাসন প্রতিষ্ঠায় আইনের শাসন প্রণয়ন জরুরি। কিন্তু অনেক সময়ই আইনই হয়ে ওঠে অপশাসনে শাসকের অস্ত্র। ব্রিটিশ …
ইংরাজি মিডিয়া শব্দটির প্রচলিত বাংলা অর্থ গণমাধ্যম। এই বাংলা শব্দটি মিডিয়ার কতটা যথার্থ অনুবাদ তা নিয়ে বর্তমান নিবন্ধকারের কিঞ্চিৎ আপত্তি আছে। কারণ, এই মিডিয়া গোত্রের মধ্যেই মাস মিডিয়া বলেও একটি বিষয় রয়েছে। যাইহোক, মিডিয়ার ব্যাকরণগত এবং ভাষান্তর নিয়ে আলোচনার জায়গা এটা নয় বা এই নিবন্ধের প্রতিপাদ্য বিষয়ও তা নয়। কিন্তু, …
খটকাটা তখনই লেগেছিল যখন সহকর্মীরা হোয়াটসঅ্যাপে বার্তা দিলেন মিজোরামের বিধানসভা নির্বাচনের ভোট গণনা একদিন পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। না, কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের কথা শুনে নয়। মিজোরামের এনজিও-দের কোঅর্ডিনেশন কমিটির দাবি মেনেই এই সিদ্ধান্ত। উত্তর-পূর্বের এই রাজ্যটিতে অসরকারি সংগঠনগুলির এত জোর! তখনই মনে হচ্ছিল, যেমনটা বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত করছে, …
দেশ যখন বিভিন্ন এবং বিবিধ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং সামনে লোকসভার নির্বাচন ২০২৪ আগত, তার আগে চমক সৃষ্টি করতে বর্তমান কেন্দ্রীয় সরকারের জুড়ি মেলা ভার। কর্পোরেট ব্যবস্থায় সংস্কৃতি হচ্ছে সবকিছু চক চকে মোড়কে হাজির করা। বিষয় বস্তু অসার এবং নতুনত্ব কিছু নেই এমনই এক সংস্কৃতিকে নির্ভর করে বর্তমানের কর্পোরেট …
নানা কারণে ঘুম আসতেই চায় না আজকাল। এলেও, আধ-ঘুম, আধ-স্বপ্ন। সেই স্বপ্নেই কেউ একজন একটা ডিকটেশন নিতে বললেন। নিলুম। যিনি দিচ্ছিলেন ডিকটেশন তিনি বোধ হয় আমার বিছানার পাশেই ছোট্ট টেবিলটায় খাতা-পেনসিল লক্ষ করেছেন। স্বপ্ন দেখলেই লিখে ফেলি। আর ইনি তো ডিকটেশনই দিলেন। তাহলে পড়ুন এবার: এই যে মশাই, শুনচেন? কোতায় …
বাদল অধিবেশনের শেষ দিনে শেষ সময়ে সংসদে আচমকা পেশ করা হয় তিনটি বিল: (১) ভারতীয় ন্যায় সংহিতা যা হবে ভারতীয় দণ্ডবিধির নতুন নাম (২) ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা যা হবে ফৌজদারি দণ্ডবিধির নতুন নাম (৩) ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম অর্থাৎ ভারতীয় সাক্ষ্য আইনের নতুন কলেবর। বিলগুলি বিরোধী শূন্য লোকসভায় পেশ করেই …
ভারতীয় শাস্ত্রে বর্ণ ও জাতব্যবস্থা ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ যখন মতুয়াদের (গোড়ায় চণ্ডাল, পরে নমঃশূদ্র) সাহায্য চেয়েছিলেন, তখন উত্তরে গুরুচাঁদ ঠাকুর তীক্ষ্ণ ভাষায় লিখেছিলেন, “নমঃশূদ্ররা গরিব লোকজন। না তারা বিলাসিতা করতে জানে, না করে। একমাত্র যে বিদেশি জিনিস তারা ব্যবহার করে তা হল আমদানি হওয়া সস্তা বিদেশি …
“তথ্য, যাহাকে ইংরেজিতে fact কহে, সত্য তদপেক্ষা অনেক ব্যাপক। এই তথ্যস্তুপ হইতে যুক্তি ও কল্পনা বলে সত্যকে উদ্ধার করিয়া লইতে হয়। অনেক সময় ইতিহাসের শুষ্ক ইন্ধনের ন্যায় রাশিকৃত তথ্য পাওয়া যাইতে পারে। কিন্তু সত্য কবির প্রতিভাবলে কাব্যেই উদ্ভাসিত হইয়া উঠে।” রবীন্দ্রনাথের কবিমন কাব্যের প্রতি সহানুভূতিশীল হলেও ইতিহাস ও কাব্যের পার্থক্য …
১৯৪৬ সালে তখনকার বিখ্যাত শিল্পী কমলা ঝরিয়া একটি গান রেকর্ড করেন। গানটির রচয়িতা ও সুরকার ছিলেন তুলসী লাহিড়ী। গানটির শিরোনাম ‘এল পঞ্চাশের আকাল’। লোকগীতির সুরে বাঁধা গানটিতে সদ্য ঘটে যাওয়া বাঙলার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর দুর্ভিক্ষের মর্মন্তুদ অভিজ্ঞতা ছত্রে ছত্রে ফুটে উঠেছে। যে দুর্ভিক্ষে কমপক্ষে তিরিশ লক্ষ প্রাণহানি ঘটেছিল বলে বিশেষজ্ঞরা …
আমি সাবিনা। আজ বিকেল ৪টের সময় ৫টি গ্রাম নিয়ে তৈরি একটি ক্লাস্টার বা গ্রাম সংঘের সভা। সে সভায় আমাকে যেতে হবে। এখন ২০২৮ এর মে মাস। গরমের সময়। মাসের ১৫ দিন কেটে গেছে। ভোর ৫টাতেই এখন যথেষ্ট আলো। আমি আমার সঙ্গী প্রকাশকে ঘুম থেকে ওঠালাম। আমরা এসময়ে মাটি, কাঠ খড় …
ইহুদিবাদ আর জায়নবাদের পার্থক্য হ’ল, ইহুদিবাদ একটি ধর্মবিশ্বাস, আর জায়নবাদ হলো ইহুদিদের একটা ছোট্ট অংশ দ্বারা পরিচালিত একটি জাত্যাভিমানী আন্দোলন। এতে যুক্ত হবার জন্য কারো ইহুদী হওয়া শর্ত নয়। পশ্চিমের অনেক খ্রিষ্টান বিভিন্ন কারণে এ আন্দোলনের সমর্থক এবং তাদের কেউ কেউ নিজেদেরকে জায়নাবাদী হিসেবে পরিচিত করে। জেরুজালেমের যে টিলায় ইসরাইল …
ধারাবাহিক স্মৃতিকথা
১৯৪৫ সাল। কৃষ্ণনগরে ছিলাম। কলেজে পড়তাম। তখন শহরে আমোদ প্রমোদের ব্যবস্থা বলতে একটা সিনেমা হল ছিল। গোয়ারিতে – চিত্রমন্দির সিনেমা হল। কিন্তু রোজ তো সিনেমা দেখা যায় না। সে সময় শো আরম্ভ হওয়ার আগে সিনেমা হল থেকে লাউডস্পিকারে গান বাজানো হতো। রবীন্দ্র সংগীতই বাজত। সেই গান শোনাটাই ছিল বিশেষ তৃপ্তিলাভের …
মূল্যায়ন : বই
গত কয়েক বছর ধরে দেশের বিভিন্ন প্রান্ত এবং মহল থেকে জাত সমীক্ষার দাবি উঠছে। বিহারে রাজ্য সরকারের উদ্যোগে ইতিমধ্যে জাতি সুমারি করা শুরুও হয়েছে। যদিও বিষয়টি জাতীয় জনগণনা সংস্থার করার দায়িত্ব বলেই অধিকাংশ বিশেষজ্ঞ মনে করেন। কেন জাতি সুমারি করা প্রয়োজন তা নিয়ে নানা রকম ব্যাখ্যা থাকলেও মোদ্দা উদ্দেশ্যটি যে …
